Showing posts with label এক নজরে অক্টোবর ২০০৯. Show all posts
Showing posts with label এক নজরে অক্টোবর ২০০৯. Show all posts

Saturday, 31 October 2009

এক নজরে অক্টোবর ২০০৯

৩১শে অক্টোবর ২০০৯ (শুক্রবার):
আফগানিস্তানে বোমা বিস্ফোরণে জনৈক কানাডীয় সৈন্য নিহত। এই নিয়ে দেশটিতে ১৩৩ জন কানাডীয় সৈন্য নিহত হল। বর্তমানে আফগানিস্তানে কানাডার দুই হাজার আট শত সেনা মোতায়েন রয়েছে।

১লা অক্টোবর ২০০৯ (বৃহস্পতিবার):
ইন্দোনেশিয়ার সুমাত্রায় বুধবারের শক্তিশালী ভূমিকম্পের পর এ দিন ৬ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি। পরপর দুটি ভূমিকম্পে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে হাজার মানুষের মৃত্যুর আশংকা করা হচ্ছে। বুধবারের ভূমিকম্পে নিহতের সংখ্যা ব‍ৃদ্ধি পেয়ে সর্বশেষ ৫২৯ -এ দাঁড়িয়েছে।