Showing posts with label এক নজরে সেপ্টেম্বর ২০০৯. Show all posts
Showing posts with label এক নজরে সেপ্টেম্বর ২০০৯. Show all posts

Saturday, 31 October 2009

এক নজরে সেপ্টেম্বর ২০০৯

৩০শে সেপ্টেম্বর ২০০৯ (বুধবার):
ন্দোনেশিয়ার সুমাত্রায় ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি। [পরের দিন (এক নজরে অক্টোবর ২০০৯ দেখুন) আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে]

২৯শে সেপ্টেম্বর ২০০৯ (মঙ্গলবার):
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়িতে বিডিআর ও নাসাকা’র মধ্যে পতাকা-বৈঠক অনুষ্ঠিত। ব্যাটালিয়ন পর্যায়ের এই বৈঠকে উভয় দেশের মধ্যে অনুপ্রবেশকারী নাগরিক, চোরাচালানি এবং সীমান্ত সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠকে ঈদের ৪ দিন আগে নাসাকা’র হাতে আটক কাঠুরিয়‍া ফকির আহমদ (৪০) -কে ফেরত দেয়া হয়।